স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার দুই

আপডেট : ১৯ মে ২০২২, ০৭:৩৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়কারী ও সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

এসময় তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে মো. জোবায়ের আহমেদ (২৯) নামে আরেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (১৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভোর তিনটায় মাদারটেক সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, অভিযান শেষে তাকে নিয়ে র‍্যাবের দলটি রাস্তায় বের হলে মো. জোবায়ের আহমেদ-এর নেতৃত্বে ১৫০-২০০ জন অবৈধ জনতায় মিলে দেলোয়ার হোসেন সাঈদীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। 

এসময় র‍্যাব জোবায়ের আহমেদকে গ্রেপ্তার করে অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। অবৈধ জনতার আক্রমণে আহত দুই র‍্যাব সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

আরও পড়ুন: দুর্নীতি মামলায় সাবেক সংসদ সদস্যের কারাদণ্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন সাঈদী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও তিনি তার সহযোগীদের নিয়ে অস্ত্রসহ মহড়া দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন বলে জানায় র‍্যাব। 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর