ফজলির জিআই স্বত্ব পেলো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ

আপডেট : ২৫ মে ২০২২, ০৪:০৪ পিএম

অবশেষে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দুই জেলারই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো ফজলি আম। আবেদন, পাল্টা আবেদেন সবশেষ দুই পক্ষের শুনানির মধ্য দিয়ে এই ঘোষণা আসে। আর দুই জেলাকে একসঙ্গে স্বীকৃতি দেওয়ায় খুশি রাজশাহীর মানুষ। 

মঙ্গলবার (২৪ মে) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্টারের দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের শুরু দিকে বাঘার ফজলি আম রাজশাহীর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি জন্য আবেদন করে রাজশাহী ফল গবেষণা কেন্দ্র। আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে সবকিছু ঠিকঠাক থাকায় গেলো বছরের ছয় অক্টোবর বাঘার ফজলি আমকে রাজশাহীর নিজস্ব পণ্য হিসেব স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। 

তবে ফজলি আমকে নিজেদের অঞ্চলের দাবি করে এই সিদ্ধান্তের ওপর নারাজি দেয় চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন। আর এতেই জিআই সনদ আটকে যায় রাজশাহীর ফজলি আমের। 

এনিয়ে গত ২৪ মে শুনানির আয়োজন করে অধিদপ্তর। রাজশাহী ও চাঁপাইনববাগঞ্জ দুই জেলার প্রতিনিধিদের দীর্ঘ শুনানির পর ফজলি আম এই দুই জেলারই ভৌগলিক নিদর্শন বলে ঘোষণা দেন সংশ্লিষ্টরা। আর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজশাহীবাসী।

আরও পড়ুন: টেক্সাসে স্কুলে গুলি, ১৯ শিশু শিক্ষার্থীসহ নিহত ২১

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসান ওয়ালিউল্লাহ বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে দুই জেলার আম-জনতার মধ্যে চলা স্নায়ু-দ্বন্দ্বের অবসান হলো। পাশাপাশি বাড়লো হৃদ্যতা।

তিনি আরও বলেন, আগামী রোববার ফজলিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য হিসেবে প্রজ্ঞাপন দেওয়া হবে। আগামী দুই মাসের মধ্যে এই সিদ্ধান্তের বিপরীতে চাইলে আপিল করা যাবে।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর