সিরাজগঞ্জে বাস চাপায় কলেজছাত্র নিহত

আপডেট : ২৫ মে ২০২২, ০১:১১ পিএম

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক তরুণ।

বুধবার (২৫ মে) সকাল ১০টায় সদর উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে

নিহত কলেজছাত্রের নাম জিসান (১৯)। তিনি সিরাজগঞ্জ শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে। জিসান ছোনগাছা কারিগরি কলেজের ছাত্র ছিলেন।

আহত তরুণের নাম সিফাত হোসেন (১৮)। তিনি একই এলাকার মামুনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কলেজছাত্র দুই বন্ধু মোটরসাইকেল যোগে ছোনগাঁছা যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌঁছালে অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলে মারা যায় জিসান। আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ফজলির জিআই স্বত্ব পেলো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর