কঠিন পরীক্ষায় বাংলাদেশ, উইকেট আগলে রাখাই এখন আসল চ্যালেঞ্জ

আপডেট : ২৭ মে ২০২২, ১০:৩৭ এএম

ঢাকা টেস্টের চতুর্থ দিনের পুরোটাই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৭৯ রানে। তবে, এরিমধ্যে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।

বাংলাদেশের জয়ের জন্য সারাদিন মাটি কামড়ে ২২ গজে পড়ে থাকতে হবে। রানের জন‌্য নিশ্চিতভাবেই খেলবে না স্বাগতিকরা। ফলে উইকেট আগলে রাখার কাজটাই বাংলাদেশের এখন আসল পরীক্ষা।

অতীতে এমন পরিস্থিতিতে ম‌্যাচ বাঁচানোর খুব একটা রেকর্ড নেই বাংলাদেশের। হাতেগোনা দুয়েকবার যা হয়েছে সেসব সুখস্মৃতিতে আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ।

গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে স্কোরবোর্ডে ৩৪ রান তোলে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

১০৭ রানে পিছিয়ে থেকে আজ শুক্রবার টেস্টের পঞ্চম দিন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই মুশফিককে হারায় টাইগাররা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ ভেট্টোরি

এ পরিস্থিতিতে অন্তত ড্রয়ের স্বাদ পেতে হলে বাংলাদেশকে লম্বা সময় উইকেটে থাকতে হবে। নয়তো হার জুটতে পারে মুমিনুলদের। কারণ আগের রান টপকে যদি শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য বাংলাদেশ দিতে না পারে তাহলে অনায়সেই ফল নিজেদের পক্ষে নিতে পারবে শ্রীলঙ্কা।

পঞ্চম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৬

বাংলাদেশ ২য় ইনিংস: ২২ ওভারে ৫৬/৫


একাত্তর/আরএ

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর