রাশিয়ার গ্যাস কেনার চুক্তিতে সার্বিয়ার সায়

আপডেট : ৩০ মে ২০২২, ০২:১৯ পিএম

পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবার রাশিয়া থেকে গ্যাস নিতে সম্মত হয়েছে সার্বিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের পর চুক্তির বিষয়টি নিশ্চিত করেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। দেশ দুটির মধ্যে তিন বছরের এই চুক্তির আওতায় সার্বিয়াকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে রাশিয়া।

সার্বিয়ার প্রেসিডেন্ট চুক্তির বিষয়ে রোববার (২৯ মে) সাংবাদিকদের বলেন, আমরা তিন বছরের চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছি। আমরা প্রধান যেসব বিষয়গুলোতে একমত হয়েছি তা সার্বিয়ার জন্য গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক দাবি করেন যে তিনি সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়নে নিতে চান তবে সম্প্রতি কয়েক বছর রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় হয়েছে। এসময় রাশিয়াকে দীর্ঘ সময়ের মিত্র বলেও উল্লেখ করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের স্পষ্ট নিন্দা করতেও অস্বীকার করেন সার্বিয়ার প্রেসিডেন্ট। তার দেশ মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় অংশ নিতে নারাজ বলেও জানা গেছে।

মস্কো ইউরোপীয় ইউনিয়নের সদস্য ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করার পর সার্বিয়ার সঙ্গে চুক্তি করতে সম্মত হলো। জানা যাচ্ছে, জুনের প্রথম দিকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বেলগ্রেড সফরের সময় গ্যাসের এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে চতুর্থ মাসে। এখনো চলছে লড়াই। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুটির টানা তিন মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু নাগরিক।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা দেশগুলো। দেশটির অর্থনীততে ধস নামানোর হুঁশিয়ারি দিচ্ছে তারা।

এর আগে খবর চাওড় হয় ইউরোপীয় গ্রাহকদের সঙ্গে উত্তেজনা বাড়ার কারণে রাশিয়া একটি নতুন পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহ বাড়াতে চুক্তিতে সম্মত হয়েছে।


একাত্তর/এসএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর