গাইবান্ধায় যুবলীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

গাইবান্ধায় যুবলীগের এক নেতাকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে চার জনকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম জাহিদুল ইসলাম। তিনি উপজেলার দুই নম্বর সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। 

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন জানান, জাহিদুল বামনডাঙ্গা থেকে বাড়ি যাচ্ছিলেন। সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের হাত ও পায়ের রগ কেটে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত তিনটার দিকে তিনি মারা যান।  

এসপি জানান, ঘটনার পর থেকেই এলাকা থমথমে। হত্যকারীদের বিচার ও গ্রেপ্তারে দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

একাত্তর/এসি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর