কেকে’র মাথা ও মুখে আঘাতের চিহ্ন, মামলা দায়ের

আপডেট : ০১ জুন ২০২২, ০৩:১৭ পিএম

বলিউডের প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে’র মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। 

সিএমআরআই হাসপাতাল সূত্র জানিয়েছে, কেকে’র মুখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এরপরেই তার সহযোগীদের অভিযোগের ভিত্তিতে কলকাতার নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়।

ইতিমধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মধ্য কলকাতার যে পাঁচতারকা হোটেলে তিনি ছিলেন রাতেই সেখানে পৌঁছায় পুলিশ। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই বাজেয়াপ্ত করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানকার স্টাফ এবং ম্যানেজারকে। তবে সহযোগীরা বলছেন,  নজরুল মঞ্চ থেকেই অসুস্থ বোধ করছিলেন কেকে। 

এদিকে অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধেও। দুই হাজার ২০০ জনের ধারণক্ষমতার ইনডোর হলে মঙ্গলবার কনসার্টে জমায়েত হয়েছিল প্রায় সাত হাজার অনুরাগী। পাশাপাশি ভিড়ে ঠাসা ইনডোরে ছিল না এসির ব্যবস্থাও। 

image


এদিকে কেকে’র মৃতদেহ এখন সিএমআরআই হাসপাতালের মর্গে রয়েছে। 

আরও পড়ুন: আচমকাই প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে

সকাল ৯টায় নির্ধারিত সময়ে কলকাতায় এসে পৌঁছান প্রয়াত কেকে’র পরিবারের সদস্যরা। সকাল সাতটার দিকে মুম্বাই থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তারা। এরপর দমদম বিমানবন্দরে এসে পৌঁছন কেকের স্ত্রী ও পুত্র। বিমানবন্দর থেকে তারা পৌঁছান সিএমআরআই হাসপাতালে। পরিবারের সম্মতির পর সিএমআরআই থেকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নেওয়া হবে এসএসকেএম হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, এরপর মরদেহ নেওয়া হতে পারে দিল্লিতে। 

কেকে’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে শোকবার্তায় তিনি বলেন, সঙ্গীতশিল্পী কেকে’র অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার গান সব বয়সের মানুষকে কার্যত এক সুতায় বেঁধে রেখেছিল।


একাত্তর/এসি

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার পেয়েছে ফরাসি হত্যা রহস্য চলচ্চিত্র ‘অ্যানাটমি অফ আ ফল’। পরিচালক জাস্টিন ট্রিয়েট এই চলচ্চিত্রের জন্য পাম দ’র জিতেছেন, যেখানে স্বামীর হত্যায় অভিযুক্ত একজন...
কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভের সাদাকালো যে ছবিটি পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের তিন পাশ ঘিরে রেখেছ, তা তোলা হয়েছিল ১৯৬৮ সালে। এবারের উৎসব পোস্টার হয়ে ওঠা ছবিটিই যেন স্বাগত জানাচ্ছে সারা...
স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্য অন্যতম ছিলেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক।‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার অভিষেকের পর বহু...
বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) আর নেই। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর