আমরা আর পুরোনো রাজনীতি চাই না: সাঈদ আল নোমান

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই, তাহলে আমাদের চেতনায়, কর্মে, চিন্তায় নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে হবে। জুলাইয়ের পরে আমরা আর সেই পুরোনো ঘৃণা, সংঘাত, সেই পুরোনো রাজনীতি চাই না।’

শনিবার দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক লেখক সম্মাননা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাঈদ আল নোমান আরও বলেন, ‘বাংলাদেশে একটি সামাজিক, সাংস্কৃতিক বিপ্লব দরকার। লক্ষ্য ছাড়া কিছুই অর্জন করা যায় না। তেমনি লেখকদের মধ্যে জাতি গঠনের লক্ষ্য থাকতে হয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন মেধার ভিত্তিতে সব কর্মকাণ্ড পরিচালিত হয়।’

চবি লেখক ফোরামের সভাপতি আই এইচ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। 
অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘ আমরা চাই তরুণ লেখকরা সমাজের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরুক।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, ‘লেখা মনের অন্ধকার জগৎকে আলোকিত করে। তবে, আপনি যদি প্রচুর না পড়েন, একজন ভালো শ্রোতা বা পাঠক না হোন, তাহলে আপনি লিখতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘ লিখতে গিয়ে আপনার অনেক ভুল হবে। এটা নিয়ে মন খারাপ করবেন না। দেখবেন, এই ভুল লেখাটিই একসময় আপনার সবচেয়ে মূল্যবান লেখায় পরিণত হবে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

অনুষ্ঠানে চবি লেখক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্ষসেরা লেখক ও সংগঠক এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় চার-পাঁচ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

একাত্তর/এআরএস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় সংঘর্ষের দ্বিতীয় দিনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও এক...
কক্সবাজার সমুদ্রে ছবি তুলতে গিয়ে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তুলতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী। তাদের উদ্ধারে খোঁজ চলছে।
সিনেমার গল্প নয়, বাস্তব চিত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেট সংলগ্ন ঝিরিপথ দিয়ে কাটা গাছ ভেসে আসার ঘটনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে পাচারকারী চক্র নিয়ে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর