পাংশায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০৩ জুন ২০২২, ০৩:০৫ পিএম

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তেলের পাম্প এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অমিত কুমার ভোলা নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় অমিতকে পাংশা থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমিত কুমার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বালির চাতালে শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, এর আগে ভোলা পায়ে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তার এক বন্ধুর সাথে জৌকুড়া থেকে মোটরসাইকেলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে পাংশা তেল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয় তার। এতে অমিত গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ভাতিজি ধর্ষণে অভিযুক্ত চাচা গ্রেপ্তার

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, আতিক বুকে, পায়ে ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে একজন মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর