অভিযানের খবর পেয়ে আড়ত থেকে উধাও চাল ব্যবসায়ীরা

আপডেট : ০৩ জুন ২০২২, ০৯:৪৮ পিএম

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়েই চালের আড়ত ফেলে পালিয়ে গেছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটের কয়েকজন ব্যবসায়ী। 

শুক্রবার (৩ জুন) সকালে রাজধানীতে চালের অন্যতম বড় পাইকারি বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার তদারকি করতে অভিযানের শুরুর পরপরই এই ঘটনা ঘটে। 

অভিযানের খবর বাজারে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিজেদের দোকান ফেলে রেখে উধাও হয়ে যান বেশিরভাগ পাইকারি ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়নি অধিদপ্তর। 

মোহাম্মদপুর কৃষি মার্কেটে হাজি রাইস এজেন্সি। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান গিয়ে দেখে, দোকান ফাঁকা মালিক নেই। দো

কানের প্যাডে দেয়া নম্বরে কল করলে আড়তের মালিক দাবি করেন, তিনি দোকান খোলা রেখেই নাকি ঢাকার বাইরে গেছেন। তার মতো আরও অনেক ব্যবসায়ীও আড়ত থেকে সটকে পড়েন। 

এর আগে চালের এই পাইকারি বাজারের তিনটি দোকানে মূল্য তালিকার অনিয়ম, চাল কেনার রশিদ না থাকার মত নানা অভিযোগে জরিমানা করা হয় এক লাখ ২০ হাজার টাকা। যদিও আড়তদারদের অভিযোগ কারসাজি করছে মিল মালিকরা। 

অভিযানে নেতৃত্ব দেয়া জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, বেশিরভাগ দোকানে মূল্যতালিকা নেই, চাল কেনার রশিদ নেই, নেই ভাউচার। 

এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, মিল ও আড়তে অভিযানের ফলে প্রমাণ মিলেছে পরস্পরের যোগসাজশে চালের দাম বেড়েছে। এ বিষয়েও তারা ব্যবস্থা নিতে নিতে যাচ্ছেন। 

তবে পালিয়ে যাওয়া মালিকদের কাউকে জরিমানা বা কোন শাস্তির আওতায় আনা হয়নি। এ নিয়ে ভোক্তা অধিকারের এই কর্মকর্তা জানান, তাদের দিয়েই শুরু হবে আগামীতে অভিযান। গুরুতর অভিযোগ পেলে নিয়মিত মামলা ও লাইসেন্স বাতিল করা হবে।

এছাড়া, চালের বাজার নিয়ন্ত্রণে শিগগিরই বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মিল মালিকদের সাথে বৈঠক করার কথা বলছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর