হাতিরঝিলে পুলিশ প্লাজার পাশ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০২২, ০৩:০৮ পিএম

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার পাশ থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) সকালে পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গুলশান থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতের পেটে ছুরির আঘাত রয়েছে। কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল বারির মৃত্যু হতে পারে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, সকালে কয়েকজন পথশিশু নিকেতন পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যদের জানায়। পরে, গুলশান থানার পুলিশ সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: রামপালে আগুনে পুড়লো ছয় দোকান

নাজমুল হাসান ফিরোজ আরো জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। ধারণা করা হচ্ছে, প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে সে বাঁচার জন্য পানিতে নেমে পড়ে। কারণ তার জামা কাপড় ভেজা ছিলো। পরে বারি আবার লেকপাড়ে উঠে আসলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তার মরদেহের পাশ থেকে এ সময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে, আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে, যোগ করেন নাজমুল হাসান।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর