রাঙ্গাবালীতে নিখোঁজের তিনদিন পর ব্যবসায়ী উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০২২, ০৮:৩০ পিএম

নিখোঁজের তিনদিনের মাথায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ব্যবসায়ী স্বপন ফকিরকে (৩২) উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) রাতে গলাচিপা উপজেলার গোলখালী এলাকা থেকে তাকে জেলেরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

পরিবারের দাবি, উদ্ধারের সময় স্বপনের হাত-পা ও চোখ বাঁধা ছিল এবং মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। 

এর আগে গত রোববার রাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের ভূষা মাল ব্যবসায়ী স্বপন নিখোঁজ হন। পরিবারের ভাষ্য ছিল, স্বপনকে অপহরণ করে তাকে দিয়েই মোবাইলে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। নিখোঁজের এ ঘটনায় সোমবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে স্বপনের বোনজামাই ব্যবসায়ী ইদ্রিস মুন্সি বলেন, ‘গোলখালীর ঠোডায় হাত-পা ও চোখ এবং মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় রাস্তার ঢালে স্বপনকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। স্থানীয় জেলেরা মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাকে খুঁজে পান। পরিবারের লোকজন রাত দেড়টায় সেখানে গিয়ে স্কচটেপ ও কাপড় পান। স্বপনের হাত-পা কাপড় দিয়ে বাঁধা ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল জানিয়েছেন তিনি। 

পরিবারের অভিযোগ, স্বপনকে ৪-৫ জন লোক ধরে নিয়ে যায়। খাওয়া-দাওয়া করায়নি। মারধর করেছে। পরে মাছ ধরতে গিয়ে জেলেরা তাকে পায় এবং পরিবারকে জানায়।

ব্যবসায়ী স্বপন নিখোঁজের এ ঘটনার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার এসআই আল আমিন জানান, ‘পরিবারের লোকজন জানিয়েছে স্বপনকে ওই অবস্থায় পাওয়া গেছে। তবে পুলিশের তদন্ত এখনও অব্যাহত আছে। এটি অপহরণ নাকি কোন নাটকীয়তা আছে, এটা পুলিশ তদন্ত করছে।’  

আরও পড়ুন: চমেকে স্বজনের খোঁজে এখনো ছবি নিয়ে ঘুরছেন অনেকে

উল্লেখ্য, ব্যবসায়ী স্বপন নিখোঁজের পর পরিবারের দাবি ছিল, শুক্রবার ডাল বিক্রি করতে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপায় যান ভূষা মাল বিক্রেতা স্বপন। পরে রোববার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পৌনে ৯টায় খেয়া পার হয়ে উত্তর চরলতা গাছবন এলাকা পৌঁছান তিনি। 

এরপর রাত ১১টা ৪৮ মিনিটে বোন হোসনেয়ারা বেগমের মুঠোফোনে স্বপনের ব্যবহৃত মোবাইল থেকে একটি কল আসে। কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে কান্নাকাটি করে নিজের জীবন বাঁচাতে বোনকে মুক্তিপণের এক লাখ টাকা জোগাড় করে দিতে আকুতি করেন স্বপন। 


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর