আমেরিকায় অস্ত্র কেনায় নতুন আইন নিম্নকক্ষে পাস

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষে। অস্ত্র কেনার বয়সসীমা ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। বুধবার ২২৩-২০৪ ভোটে পাস হয় বিলটি।

অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়ে আরও কড়াকড়ি আনা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, বিলটি সিনেটে পাস হওয়ার সম্ভাবনা কম। কংগ্রেসের উচ্চকক্ষে বিলটি পাস হতে হলে কমপক্ষে ১০ জন রিপাবলিকান সদস্যের ভোট প্রয়োজন হবে।

প্রতিনিধি সভায় ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। প্রেসিডেন্ট জো বাইডেনসহ ডেমোক্র্যাটরা দীর্ঘদিন ধরে দাবি করছেন, অস্ত্র আইন কড়া করতে হবে। বন্দুক রাখার বয়সসীমা বাড়াতে হবে।

ফলে সেমি-অটোমেটিক অস্ত্র রাখার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা সংক্রান্ত বিল হাউসে পাস করাতে অসুবিধা হয়নি। বিলে বলা হয়েছে, ১৫টি গুলিসহ ম্যাগজিনও আর বিক্রি করা যাবে না।

সিনেটে এই বিল পাস করতে অন্ততপক্ষে ৬০ জনের সমর্থন লাগবে। কিন্তু সেখানে রিপাবলিকান সদস্যরা অস্ত্র নিয়ন্ত্রণ ও কড়াকড়ির পরিবর্তে স্কুলে নিরাপত্তা বাড়ানো এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আইন করতে বেশি উৎসাহী।

আরও পড়ুন: মহানবীকে কটূক্তির জেরে ভারত-আরব টানাপোড়েন

গত মাসে নিউইয়র্ক ও টেক্সাসে দু’টি বন্দুক হামলার ঘটনায় অভিযুক্তের বয়স ছিল ১৮ বছর। এরপরই আবারো আলোচনায় আসে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি।

চলতি সপ্তাহেই অস্ত্র আইন সংস্কারে আইন পাস হয় নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রে এ বছর অস্ত্র সহিংসতায় এরই মধ্যে দুইশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।


একাত্তর/আরএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর