আগুন নিয়ে খেললে পরিণাম ভালো হবে না: কাদের

আপডেট : ১২ জুন ২০২২, ০৩:৪৮ পিএম

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় আগুনের ঘটনায় গোয়েন্দারা নাশকতার তথ্য পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেললে পরিণাম ভালো হবে না। 

রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মাঠে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। কাদের বলেন, যারা এমনটি করছে, তাদের সে আগুনেই পুড়তে হবে।

তিনি জানান, চট্টগ্রামের পর গত কয়েকদিনে দেশের বিভিন্নস্থানে ট্রেন, বাস, ফেরিসহ বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনারই তদন্ত চলছে। 

আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে, রাজপথ কখনো ছাড়বে না। এই দলের শেকড় মাটির অনেক গভীরে। জনগণের রক্তের সঙ্গে আওয়ামী লীগ মিশে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতা এবং বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, আগুন নিয়ে খেলবেন না, তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারার রাজনীতি করুন, দেশের মানুষের কল্যাণে কাজ করুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে কী বলে ভোট চাইবেন? এমন তো কিছু আপনাদের নেই যা দেখে জনগণ ভোট দেবে। 

আরও পড়ুন: খালেদার সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করছে বিএনপি

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন, নিশ্চিত করছেন অর্থনৈতিক মুক্তি। আর এ উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চলছে ষড়যন্ত্র।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।


একাত্তর/এসজে

দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর