জায়েদ আমার সংসার ভাঙছে, প্রমাণ আছে: ওমর সানি

আপডেট : ১২ জুন ২০২২, ০৯:২০ পিএম

সংসার ভাঙা ও পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নায়ক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওমর সানি। 

রোববার (১২ জুন) রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানি।

অভিযোগে ওমর সানির অভিযোগপত্র একাত্তর অনলাইনের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

'আমি ওমর সানি অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহ-সভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর যাবৎ

চলচ্চিত্রে অভিনয় করে আসছি কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জনাব জায়েদ খান গত চার মাস

যাবৎ আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের

সংসার ভাঙ্গার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে। এই ব্যাপারে তাকে

হোয়াটসএ্যাপে মেসেজ দিয়ে বার বার বুঝানো চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও

আছে। 

তাছাড়া মুরুবিব হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু উক্ত বিষয়ের

কোন সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত

হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের

করে আমাকে মেরে ফেলার হুমকি দেয় ।

অতএব, আমি মনে করি এমন একজন পিল্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে

পারে না। উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনাপূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য,

আমি বিনীত ভাবে অনুরোধ করছি।' 

উল্লেখ্য, ওমর সানি আগেও দাবি করেছেন অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে জায়েদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমীর স্বামী ওমর সানি।

গত শুক্রবার (১০ জুন) রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় জায়েদকে চড় মারেন সানি। এই সময় ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ খান।

ওমর সানী বলেন, ‘আমি সব সময় আমার যেকোনো সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নিই। তারা যা বলেন সেভাবে সবাইকে জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’

রোববার দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’

এদিকে ওমর সানির চড় দেওয়া বা পিস্তল দেখনোর বিষয়টি এখন পর্যন্ত অস্বীকার করে আসছেন জায়েদ খান।


একাত্তর/এসএ

ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।  রোববার (২ এপ্রিল) বিকেলে শিল্পী সমিতির কার্যকরী...
দেশের হল বাঁচাতে বলিউডের ছবি মুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীদের মধ্য থেকে দুটি দাবি সামনে এসেছে।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা নিপুণ হিন্দি ছবি আমদানির পক্ষে...
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর