শেরপুরে সিএনজির চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১৩ জুন ২০২২, ০৬:১৬ পিএম

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় পারভেজ হাসান (২৫) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) দুপুরে শহরের সজবরখিলা এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত পারভেজ শহরের শীতলপুর এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর এলাকার মো. কামরুল হুদার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পারভেজ হাসান শেরপুর শহরের খোয়ারপাড়-নিউমার্কেট সড়কের সজবরখিলা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ হাসানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প‌রে ময়মনসিংহ নেয়ার প‌থে ফুলপুর এলাকায় মারা যান পারভেজ। 

আরও পড়ুন: পৈত্রিক সম্পত্তির কারণে খুন সাংবাদিক প্রদীপ

শেরপুর সদর থানার এসআই মো. রুবেল মিয়া ব‌লেন, এ ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। ত‌বে, কৌশ‌লে পা‌লি‌য়ে গে‌ছেন চালক। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর