মামাকে কুপিয়ে হত্যার দায়ে ভাগ্নের ফাঁসি

আপডেট : ১৪ জুন ২০২২, ০৮:২২ পিএম

মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দীর্ঘ দশ বছর পর মামা লিটন তায়ানিকে হত্যার দায়ে তার ভাগ্নে নাসির বেপারীকে (৩৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে তিনটায় এ রায় দেন মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌসের আদালত। এসময় দোষী প্রমাণিত না হওয়ায় বাকি আট আসামিকে খালাস দেয় আদালত।

মামলা সূত্রে জানা যায়, নাসির বেপারী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ২০১১ সালের ২ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার সামনে মামা লিটন তায়ানিকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ভাগ্নে নাসির বেপারী ও তার সহযোগী বন্ধুরা। গুরুতর আহত লিটনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০১১ সালের ৩ এপ্রিল তারিখে নিহত লিটন তায়ানির ছোট ভাই মিজান তায়ানি ভাগ্নে নাসির বেপারীসহ ৯ জনকে আসামী করে মাদারীপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। 

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ওই মামলার রায়ে মামলার ৭ নং আসামী ভাগ্নে নাসির বেপারী দোষী প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয় মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌসের আদালত।

জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাসির মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার চরকুলপদ্বী এলাকার কাদের বেপারীর ছেলে।

মাদারীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘মামলার আসামিরা নিহত লিটনকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। নিহতের ভাইয়ের সদর থানায় দায়ের করা হত্যা মামলায় এই রায় পাওয়া গেলো। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং মামলার বাকি আট আসামিকে খালাস প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাসির পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।’ 

আসামি পক্ষের আইনজীবী এড. রেজাউল করিম বলেন, ‘রায়ে আমরা আসামিপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারি নাই। যদিও নয়জন আসামির মধ্যে আটজন মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছে।’ 


একাত্তর/জো 

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর