ভোটের মাঠে কখনো হারেননি সাক্কু, জয়ী হলে হ্যাটট্রিক

আপডেট : ১৫ জুন ২০২২, ০৯:৫৬ এএম

ভোটের মাঠে কখনো হারেননি মনিরুল হক (সাক্কু)। ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তিনি জয়ী হন।

এরপর ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মনিরুল মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ অবস্থায় এবারের ভোট মনিরুলের জন্য বড় পরীক্ষা। জয়ী হলে হ্যাটট্রিক করবেন, হারলে জীবনে পরাজিত হওয়ার স্বাদ পাবেন। এ নির্বাচনে মনিরুল হকের প্রতীক টেবিল ঘড়ি।

আরও পড়ুন: কুমিল্লা সিটির ভোটগ্রহণ চলছে

বুধবার হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাক্কু একাত্তরকে বলেন, প্রশাসন আমাকে সহযোগিতা করছে। রিফাতের অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো। ইভিএমে সুন্দরভাবে ভোট দিয়েছি। আমার এজেন্টরা কেন্দ্রে আছে। আমি জয়ী হবো আশা করি।


একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর