বিশ্বে করোনায় আক্রান্ত আরও পৌনে ৬ লাখ, মৃত্যু ১৩৫৫

আপডেট : ১৬ জুন ২০২২, ১০:৪০ এএম


গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৪৮০ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৫ জনের।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১৪৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৯৬৫ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯১০ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০১ জন এবং শনাক্ত হয়েছে ৯১ হাজার ৩৩ জনের। ইতালিতে আক্রান্ত ৩১ হাজার ৮৮৫ জন এবং মৃত ৪৮ জন। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৭১৮ জন এবং মৃত্যু ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৫১ হাজার ৯৫৪ এবং মৃত্যু হয়েছে ৪৯ জনের। ব্রাজিলে মৃত ২৮৯ জন এবং আক্রান্ত ৬৮ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৫৭ জন এবং আক্রান্ত ৩১ হাজার ৪ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯০৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০ জন এবং মৃত্যু ২৫ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৬৩ জন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/এআর

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর