শ্রীমঙ্গলে ডাকাত দলের দুই সদস্য আটক, অস্ত্র উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০২২, ০৪:২৩ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ তালুকদার বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কমলগঞ্জ সড়কের ফিনলে রাবার বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মুন্না মিয়া এবং ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের দানা মিয়া।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় প্রতিবেশীর হাতে দিনমজুর খুন

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি জানান, ডাকাতির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি এবং ডাকাতির প্রস্তুতি আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।


একাত্তর/আরএ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর