বাসি রুটিতে বেঁচে আছে আফগানরা

আপডেট : ১৬ জুন ২০২২, ০৬:০৫ পিএম

কাবুলের নীল গম্বুজ মসজিদের সামনের বাজারে বড় কমলা রঙের বস্তায় বেঁচে যাওয়া বাসি নান রুটি ভর্তি করে রাখা হয়েছে। আগে সাধারণত এগুলো পশুখাদ্য হিসেবেই ব্যবহৃত হতো। কিন্তু নতুন বাস্তবতায় এখন অনেক আফগান নাগরিক বেঁচে থাকতে নিজেরাই এগুলো খাচ্ছেন।

কাবুলের ফুল-এ-খেস্তি বাজারে গত ৩০ বছর ধরে বাসি রুটি বিক্রি করে আসা সাফি মোহাম্মদ জানালেন, আগে দৈনিক পাঁচজন মানুষ এসব রুটি কিনতো এখন কেনে ২০ জনের বেশি।’

গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে মানুষের গড় আয় কমে গেছে এক-তৃতীয়াংশ কিন্তু একই সময়ে খাবারের দাম দ্রুত বেড়েছে। 

বস্তায় খুঁজে খুঁজে অপেক্ষাকৃত ভালো রুটিগুলো দেখাতে দেখাতে সাফি মোহাম্মদ বলেন, ‘আফগান জনগণের জীবন এখন খাঁচায় বদ্ধ পাখির মতো যাদের কাছে খাবার কিংবা পানি নেই। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার দেশ থেকে এই দুর্দশা ও দারিদ্র্য দূর হয়।’

আফগান অর্থনৈতিক সঙ্কটটি মূলত পশ্চিমা দেশগুলির উন্নয়ন সহায়তা বন্ধ করার সিদ্ধান্তের কারণে। আফগানিস্তান ব্যাপকভাবে এর ওপর নির্ভরশীল ছিল। এছাড়া তালেবান ক্ষমতা দখলের পরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করেছে পশ্চিমা দেশগুলো।

পশ্চিমাদের এসব পদক্ষেপের অন্যতম কারণ তালেবান শাসনের অধীনে নারীর প্রতি তাদের আচরণের বিষয়ে উদ্বেগ। তালেবানের নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করায় কোনও সমাধানে পৌঁছানো জটিল হয়ে পড়েছে।

কিন্তু এতে তিন সন্তানের পিতা হাশমাতুল্লাহর মতো দরিদ্র পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে। বাজারে অন্য মানুষের সওদা বহনের কাজ করেন হাশমাতুল্লাহ। কিন্তু তার এই স্বল্প আয় ইতোমধ্যেই গত বছরের পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে।

ব্যাগ ভর্তি বাসি রুটি কিনতে কিনতে হাশমাতুল্লাহ বলেন, ‘সকাল থেকে কাজ করছি আর এটাই আমি কিনতে পারলাম।’

এই বাসি রুটির পেছনেও দাঁড়িয়েছে অনেকের জীবিকা। কিছু রুটি সংগ্রহকারীরা রেস্টুরেন্ট, হাসপাতাল এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে এগুলো নিয়ে মধ্যস্ততাকারীদের কাছে বিক্রি করে। এরপর তারাই বাজারের সামনের বিক্রেতাদের কাছে এগুলো পৌঁছায়। 

কিন্তু দেশের অর্ধেক জনগোষ্ঠীই যখন ক্ষুধার্ত থাকছে তখন বাসি রুটিও কমে যাচ্ছে, কমছে অন্য সবকিছুও। 

এক রুটি বিক্রেতা বলেন, মানুষ না খেয়ে থাকছে। এক বস্তা বাসি রুটি সংগ্রহে তার এক সপ্তাহ লেগেছে জানিয়ে তিনি বলেন, আগে তিনি একদিনেই এক বস্তা সংগ্রহ করতেন।

আরেক ব্যবসায়ী বলেন, ‘পরিষ্কার রুটি যদি পাই তাহলে সেগুলো সাধারণত আমরা নিজেরাই খেয়ে ফেলি।’

image


কাবুলের এক দরিদ্র পাড়ায় নিজের বাড়িতে ফিরে, হাশমাতুল্লাহ তার পরিবারের জন্য খাবার তৈরি করেন। তিন ছেলেকে স্কুলে রাখার সব চেষ্টাই তিনি করছেন। অন্য অনেক পরিবার তাদের ছেলেদের কাজে পাঠালেও তার বিরোধিতাও করেন তিনি।

বাসি রুটি টমেটো ও পেঁয়াজ দিয়ে নরম করে রান্না করতে করতে হাশমাতুল্লাহ বলেন, ‘আমি আমার পরিবারের সামনে লজ্জা পাই, আমি এতটাই দরিদ্র যে আমি তাদের ভাল খাবার দিতে পারি না। আমার ছেলেরা আসলেই রোগা কারণ তারা ভালো খেতে পারে না।’

কাবুলের বেকারিগুলোর বাইরে সন্ধ্যায় নারী ও শিশুদের লম্বা লাইন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। ওই সময়ে তাদের বিনামূল্যে তাজা নান রুটির টুকরো বিতরণ করা হয়। কেউ কেউ সেলাইয়ের সরঞ্জাম নিয়ে সারাদিন সেখানেই কাটিয়ে দেন। কারণ তারা বিনামূল্যে খাবার পাওয়ার এই সুযোগ কোনভাবেই হারাতে চান না।


একাত্তর/জো

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। তালেবান সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। সোমবার সন্ধ্যায়...
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে শুক্রবার বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর প্রতিবেশী দু’দেশের মধ্যে ‘উন্মুক্ত যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন...
দুঃসাহসেরও একটি সীমা থাক। কিন্তু আফগানিস্তানের এক কিশোর অতিক্রম করে গেলো দুঃসাহসের সব সীমা। উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে ধরে কাবুল থেকে পৌঁছে গেলো দিল্লি। প্রায় দুই ঘণ্টার ভয়ংকর এই সফরের পরও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর