ডেমরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৭ জুন ২০২২, ০৭:৪৬ পিএম

রাজধানীর ডেমরায় মো. রাকিব (৩২) নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব ডেমরার পাইটি এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির কর্মকর্তা মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ বিষয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, থানার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলির একটি নির্মাণাধীন ভবনে রাকিবসহ তিন জন সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। পরে ভবনের নির্মাণশ্রমিকেরা চোর চোর বলে চিৎকার করলে রাকিবের সঙ্গে থাকা  দুজন পালিয়ে যান। এ সময় শ্রমিকরা রাকিবকে বেধড়ক পেটান।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাকিবের খালাতো ভাই তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর