নাকে রক্ত, শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণ সোনিয়া গান্ধীর

আপডেট : ১৭ জুন ২০২২, ০৬:২৬ পিএম

দিন দিন অবস্থা অবনতি হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর। বর্তমানে কোভিড পরবর্তী শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।

এই জটিলতার আগেই অবশ্য কংগ্রেস সভানেত্রীর নাক দিয়ে রক্ত ঝরছিল। একইসঙ্গে শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণও শনাক্ত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

এক বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড-পরবর্তী উপসর্গ-সহ তার নিম্ন শ্বসনতন্ত্রের ছত্রাকের সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার অধীনে রাখা হয়েছে বলেও জানিয়েছে দলটি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, গত ১২ জুন বিকেলে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সংক্রমণের জেরে তার নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তির পর সোনিয়া গান্ধীর শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণ হয়েছে বলে শনাক্ত করা হয়। বর্তমানে তাকে কোভিড পরবর্তী জটিলতাসহ অন্যান্য অসুস্থতার চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

প্রসঙ্গত, চলতি মাসের ৮ তারিখ কংগ্রেস সভানেত্রীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। করোনায় আক্রান্ত হওয়ায় ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি তিনি।

পরে নতুন করে আগামী ২৩ জুন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এই স্ত্রীকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। অন্যদিকে, ইতোমধ্যেই টানা তিন দিন ইডি দপ্তরে এই মামলায় হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী।


একাত্তর/এসএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর