বড়শিতে ধরা পড়লো আট কেজির ভেটকি মাছ

আপডেট : ১৯ জুন ২০২২, ১০:২৬ পিএম

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদীতে বড়শিতে পাওয়া গেছে ৮ কেজি ওজনের ভেটকি মাছ (কুরাল মাছ)।

রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাছটি পেয়েছেন মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল।

এ বিষয়ে কুড়িকাউনিয়া গ্রামের মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল বলেন, আমি নদীতে জাল, বড়শি ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আজ সকালে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ ভেটকি (কুরাল) মাছটি ধরা পড়েছে। মাছটি বাড়ির পুকুরে রেখেছি। আগামীকাল (সোমবার) সকালে প্রতাপনগর বাজারে নিয়ে এটি বিক্রি করবো।

স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন মৎস্যজীবী নুর ইসলাম। প্রতিদিনের মতো তিনি সকালে কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় ওই মাছটি তার বড়শিতে ধরা পড়ে। মাছের ওজন আট কেজি হয়েছে। মাছটি ক্রয়ের জন্য বিভিন্ন মানুষ ইতিমধ্যে তার সাথে যোগাযোগ শুরু করেছেন। তারা প্রতি কেজি ৮০০ টাকা দিতে চাইছেন। তবে মাছটি যিনি নদী থেকে পেয়েছেন তিনি সোমবার সকালে হাটে তুলে বিক্রি করতে চান। জীবিত মাছটি এখন তার বাড়ির পুকুরে রেখেছেন।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, নুর ইসলাম মোড়ল নামের একজন মৎস্যজীবী বড় একটি ভেটকি (কুরাল) মাছ পেয়েছেন বলে জেনেছি। তবে আমি এখনো দেখিনি।


একাত্তর/আরএ

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর