পদ্মা সেতুতেই রেনুকে খুঁজে পাবার চেষ্টা করেন স্বজনরা

আপডেট : ১৯ জুন ২০২২, ০৯:১৬ পিএম

পদ্মা সেতুতেই গণপিটুনিতে নিহত তাসলিমা আক্তার রেনুকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন তার পরিবার। ১৬ কোটি মানুষের প্রত্যাশার সেই সেতুরই উদ্বোধন হতে বাকি পাঁচ দিন।

তিন বছর আগে পদ্মা সেতু বানাতে শিশুদের কাটা মাথা লাগবে, এমন গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিলো গোটা দেশ জুড়েই। যা আলোড়ন তুলেছিলো গোটা দেশজুড়ে।

সে সময় রেনুকে ছেলে ধরা সাজিয়ে সরকার মাথা নিতে পাঠিয়েছে এমনটা রটিয়ে হত্যা করা হয়। সেদিন রেনু সন্তানদের ভর্তির খোঁজ নিতে প্রধান শিক্ষকের জন্য অপেক্ষা করছিলেন। 

পদ্মা সেতু কারোর কাছে সাহসের প্রতীক, কারো মনে জাগায় সম্ভাবনা, কেউ স্বপ্ন বুনছেন সহজে নিরাপদে যাতায়াতের। আর দেশের কাছে যা হয়ে দাঁড়িয়েছে আত্মমর্যাদার প্রতীক। 

তবে, পদ্মা পাড়ের মানুষ না হয়েও পদ্মা সেতু বড় আপনার হয়ে আবেগতাড়িত করছে ঢাকার একটি পরিবারের কয়েকজন মানুষকে। 

image


পদ্মা সেতুর কোনো অংশ না হয়েও তারা হারিয়েছেন তাদের পরিবারের আপন মানুষটিকে। মা হারা হয়েছেন দুই সন্তান তাহসিন আল মাহির (১৩) ও তাসমিম মাহিরা তুবা (৭)।

পদ্মা সেতু উদ্বোধনের পরের মাস, জুলাইয়ের ১৯ তারিখ গণপিটুনিতে নিহত তাসলিমা আক্তার রেনু হত্যার তিন বছর হবে। 

মামলায় আসামিরা যে জবানবন্দী দিয়েছে বা নিজেরদের করা খোঁজ খবরে রেনুর পরিবার এখন জানে, গুজবের রাজনীতির জন্য সেদিন তাদের পরিবারে বড় বিপর্যয় নেমে এসেছিল।

বাবা দায়িত্ব না নিলেও রেনু একাই দুই সন্তানকে বড় করবে বলে সেদিন স্কুল ভর্তির খোঁজ নিতে গিয়েছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের তাসলিমা বেগম রেনু। 

সেই দুই সন্তান এখন বড় হচ্ছে দুই ভাগে। ভাই স্কুলের হোস্টেলে। আর ছোট বোনের কাছে খালামনিই এখন মা, আর মা কথা না বলা গোল চাঁদ।

খালার কাছে থাকা তুবা এখন পড়ালেখা করছে প্রথম শ্রেণিতে। আর মাহিরকে ভর্তি করা হয়েছে ঢাকা মাইলস্টোন স্কুলে। সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে সে। 

image


তসলিমা বেগম রেনুকে হারানোর পর টুকটাক আর্থিক সাহায্য পেলেও দিন গড়ানোর সাথে সাথে বাড়ছে অনিশ্চয়তাও। 

তরতাজা মেয়েটি লাশ হয়ে ফেরার পর থেকে রেনুর মা ছবুরা খাতুন হারিয়েছেন মানসিক ভারসাম্য। সেই থেকে বিছানায় নিশ্চল হয়ে পড়ে আছেন।

সব মিলিয়ে রেনুর পরিবার নিজেদের মনে করেন গুজব রাজনীতির নিষ্ঠুর বলি আর রাজনীতির অর্জন পদ্মা সেতু।


একাত্তর/এসি

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ভারতীয় এক মিডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে দেবী কালী বিসর্জনের একটি ভিডিওকে বাংলাদেশের একটি মন্দিরে হামলা হিসেবে ভুলভাবে প্রচার করেছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্ট ওয়াচ’। 
দেশের অন্যতম শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টিভি সম্প্রচারে আসার পর থেকেই প্রতিষ্ঠানের জনপ্রিয়তাকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চ্যানেল ও পেজ তৈরি করে ভিত্তিহীন খবর ও গুজব প্রচারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর