স্বয়ংক্রিয় নয়, সনাতন পদ্ধতিতেই আদায় হবে পদ্মা সেতুর টোল

আপডেট : ২১ জুন ২০২২, ০৬:২৩ পিএম

আর মাত্র তিন দিনের অপেক্ষা। এরপরই চালু হচ্ছে বাঙালির স্বপ্নপূরণ আর প্রত্যাশার পদ্মা সেতু। উদ্বোধনের পর দিন ২৬ জুন সকাল থেকে টোল দিয়ে যাতায়াত করতে পারবে যানবাহন।  

তবে প্রথম দিন থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় হচ্ছে না। সনাতন পদ্ধতিতেই আদায় করা হবে পদ্মা সেতুর টোল। 

সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলছেন, স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার জন্য যানবাহনেও একটি বিশেষ ডিভাইস যুক্ত থাকতে হয়। যা দেশের বেশিরভাগ যানবাহনেই নেই।

সে কারনেই সনাতন টোল ব্যবস্থা দিয়েই শুরু হচ্ছে পদ্মা সেতুর যাত্রা। তবে কার্ডের মাধ্যমে টোল পরিশোধের ব্যবস্থা থাকছে। 

পদ্মা সেতুর দুই প্রান্তে স্থাপন করা হয়েছে মোট ১৪টি ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি বুথ। টোল আদায়ের দায়িত্বে থাকা কোরিয়ান এক্সপ্রেসওয়ে এই বুথগুলো বসিয়েছে। 

স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধের জন্য যানবাহনের সামনে লাগাতে হবে একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি কার্ড।

যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ডে থাকা ফাস্ট ট্র্যাকের মাধ্যমে সাদা রঙের প্রি-পেইড কার্ডে মাত্র দু-তিন সেকেন্ডেই স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেয়া হবে। 

প্রাথমিকভাবে দুই প্রান্তে একটি করে মোট দুটিতে চালু থাকছে ইটিসি পদ্ধতি। আর আটটি টোল প্লাজায় টোল আদায় করা হবে ম্যানুয়াল পদ্ধতিতে। বাকি চারটি চালু হবে পরে।

যদিও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলছেন, সনাতন পদ্ধতিতেই হবে টোল আদায়। ইটিসি পদ্ধতিতে টোল নেবার জন্য প্রতিটি গাড়িতে কার্ড বসাতে হবে। 

যার জন্য পরিবহণ সংশ্লিষ্টদের যুক্ত হতে হবে। যতদিন না গাড়িতে সেই প্রযুক্তি যুক্ত না হচ্ছে ততদিন স্বয়ংক্রিয় টোল আদায় সম্ভব হবে না বলে জানান তিনি। 

পাঁট বছরের জন্য পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পেয়েছে যৌথভাবে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর