রাজবাড়ীতে বিলুপ্ত প্রজাতির তক্ষক উদ্ধার

আপডেট : ২২ জুন ২০২২, ০২:৪২ পিএম

রাজবাড়ী জেলা শহরের অঙ্কুর স্কুল এন্ড কলেজ থেকে বিলুপ্ত প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুন) বেলা সোয়া বারোটার দিকে অঙ্কুর স্কুল এন্ড কলেজ থেকে ওই তক্ষকটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহম্মেদ।

অঙ্কুর স্কুল এন্ড কলেজের অফিস সহকারী কল্লোল আহম্মেদ বলেন, বুধবার আমি অফিস কক্ষ পরিষ্কার করতে গিয়ে ওই তক্ষকটি দেখতে পাই। সেটিকে ধরে একটি পলিথিন ব্যাগে ভরে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাই।

আরও পড়ুন: স্ত্রীর ডিভোর্স নোটিশ পেয়ে শ্বশুরকে খুন করলো জামাই

সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহম্মেদ বলেন, উদ্ধারকৃত তক্ষকটি বেশ বড় আকৃতির। এটি ২০০ গ্রাম ওজনের একটি তক্ষক। একটি চক্র তাদের হীন মৌনতার কারণে এসকল প্রাণী ধ্বংস করছে।

তক্ষকের ব্যাপারে বন বিভাগ ঢাকার কর্মকর্তা কনক রায় জানান, এটিকে বনে অবমুক্ত করা হবে।


একাত্তর/আর

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর