টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আপডেট : ২৪ জুন ২০২২, ০৮:৩৩ পিএম

সিরিজ বাঁচাতে সেন্ট লুসিয়ায় শুক্রবারের টেস্টে জেতার কোনো বিকল্প নেই টাইগারদের। সেই লক্ষ্য মাথায় রেখে মাঠে নামছে সাকিব আল হাসানের দল।

গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ে নামছে টাইগাররা। 

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগায় যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল, সেই একাদশ থেকে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে দুটি পরিবর্তন এসেছে। টানা অফ ফর্মের কারণে বাদ পড়েছেন সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক, বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে।

টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুলের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। বাঁহাতি পেসার মুস্তাফিজের পরিবর্তে খেলবেন শরিফুল ইসলাম। প্রথম টেস্ট ৭ উইকেটে হারের পর সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে আবারো টস হেরে ব্যাটিং করবে অধিনায়ক সাকিব আল হাসানের দল।

ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বিজয়। শুরুতে উইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে স্কোয়াডে নাম ছিল তার। পরে ইয়াসির আলি রাব্বির চোটে টেস্টেও ডাক পান। ২৯ বছর বয়সী বিজয়ের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় প্রায় এক দশক আগে। তবে সাকুল্য ৪টি টেস্ট খেলেছেন। ৯.১২ গড়ে করেছেন ৭৩ রান। 

শেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। কাকতালীয়ভাবে বিজয় শেষবার সাদা পোশাকে খেলেছিলেন এই উইন্ডিজের বিপক্ষে, সেন্ট লুসিয়াতেই। সেই একই প্রতিপক্ষ, একই মাঠে প্রত্যাবর্তন হলো তার। মুস্তাফিজকে সাদা বলের দুই সিরিজের কথা ভেবে বিশ্রাম দেওয়া হয়েছে। এজন্য চোট কাটিয়ে একাদশে ফিরছেন শরিফুল।


দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ ও শরিফুল ইসলাম।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর