ঈদ উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট আসছে

আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:১৪ পিএম

ঈদ আনন্দ বাড়িয়ে দেয় টাকার নতুন নোট। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। ঈদ সালামিতে নতুন টাকার জুড়ি নেই। বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতেও অনেকেই নতুন টাকা বিতরণ করেন। তাই ঈদে গ্রাহকদের কাছে নতুন টাকার আকর্ষণ একটু বেশি। গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছর ঈদের আগমুহূর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

এবারের ঈদে অতিরিক্ত চাহিদা থাকায় বাজারে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ জুন) থেকে ৪০টি ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন টাকা পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। তবে এক ব্যক্তির একাধিকবার নোট উত্তোলনের সুযোগ না থাকলেও তিনি চাইলে কাউন্টার থেকে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন। এটিএম বুথ থেকেও গ্রাহকরা নতুন টাকা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রতি ঈদেই নতুন টাকার চাহিদা থাকে। এসব চাহিদা বিবেচনায় এবারের ঈদে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। তবে চাহিদা বাড়লে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় সে ব্যবস্থাও রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ৪০টি শাখায় ১০, ২০ ও ১০০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। এই তিন নোট ছাড়াও প্রতিটি শাখায় মোট এক কোটি ৬১ লাখ টাকার বিভিন্ন মূল্যমানের নোট সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতরেও ৩২টি ব্যাংকের মাধ্যমে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল বাংলাদেশ ব্যাংক।


একাত্তর/এআর

ব্যাংকে এবার নতুন টাকার হাহাকার অথচ হাজারে ৩০০ টাকা দিলেই লাখ লাখ নতুন টাকা মিলছে বাইরের বাজারে। 
ঈদে নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ৪০ শাখায় ১৭ এপ্রিল পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর