সুখকর হলো না এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রথম দিন

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৯:৫৯ পিএম

দীর্ঘ যানজটের বিড়ম্বনা আর দুর্ভোগের মধ্যে দিয়ে পার হচ্ছে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায়ের প্রথম দিন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ১ জুলাইয়ের প্রথম প্রহরে টোল আদায় শুরু হবার পর থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে দুই প্রান্তেই তৈরি হয় দীর্ঘ জট। 

তিন কিলোমিটারের যানজট পেরিয়ে টোল দিতে সময় লেগেছে দুই ঘণ্টার বেশি। নতুন টোল ও ভোগান্তি সব মিলিয়ে ক্ষোভ জানান চালকরাও। 

যদিও কর্তৃপক্ষ বলছে, দিনে ২০-২৫ হাজার গাড়ি পারাপারের পরিকল্পনা নিয়ে টোল আদায়ের পদ্ধতি তৈরি হয়। কিন্তু গাড়ি পারাপার হচ্ছে সেটির তিনগুণ বেশি। সে কারণেই যানজট। 

তবে সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। টোল আদায়ের জন্য বুথের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে এক্সপ্রেসওয়ের দুই প্রান্তের যানবাহনের সারির দৈর্ঘ্য কমে আসছে।  

ত্রিশ থেকে চল্লিশ মিনিটে ঢাকা থেকে মাওয়া। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের সুবিধা ছিলো এমন। হঠাৎ যেন ছন্দ পতন। প্রথম দিনেই সব কিছু ওলোটপালট হয়ে গেলো। 

image


ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গার মধ্যে ৫৫ কিলোমিটার বঙ্গবন্ধু মহাসড়কে টোল আদায় শুরুর প্রথম দিনের অভিজ্ঞতা সুখকর হয়নি। টোল আদায়ের কারণে যানজট ছাড়িয়ে পরে চার কিলোমিটার। 

সামনে ঈদুল আযহা। তার ওপর শুক্রবার ছুটির দিন। রাজধানী থেকে দক্ষিণে ছুটছে মানুষ। তার ওপর সার্ভারে ত্রুটি দেখা দিচ্ছিলো। যে কারণে টোল নেয়াও বন্ধ রাখতে হচ্ছিলো। 

কোন  ধরনের প্রস্তুতি আর অনুশীলন ছাড়া কোরিয়ান এক্সপ্রেসওয়ে টোল আদায় শুরু করে দিলে ঘটে বিপত্তি। এট্রি ও অ্যাক্সিট দুই পাশের সড়কেই জমে যায় সারি সারি যানবাহন।

রাত ২টায় শুরু হওয়া এই যানজট নিরসন করতে সময় লেগে যায় ১০ ঘণ্টা। ততক্ষণ ভোগান্তির শেষ ছিলো না হাজারও মানুষের।

প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার গাড়ি চলাচলের ধারণা ছিলো তাদের। কিন্তু প্রথম আট ঘণ্টাতেই এর চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করেছে। 

মুন্সীগঞ্জ জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজার আশঙ্কা, ঈদের আগে গাড়ি চাপ আরও বাড়বে। তবে জানালেন তার আগেই ব্যবস্থা নেবেন তারা। 

image


রাজধানী থেকে ছেড়ে যাওয়া পরিবহন শুরুতে তিনটি লেন দিয়ে গেলেও শুক্রবার বেলা ১২টার দিকে চালু হওয়া সাতটি লেনের পাঁচটি দিয়েই টোল প্লাজা পেরিয়ে যায় সেগুলো। 

ফলে খুব দ্রুত স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। তবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজায় তৈরি হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ জট। সেখানেও শুরুতে বুথের সংখ্যা কম ছিলো।

আরও পড়ুন: জঙ্গি দমনে ঘুরে দাঁড়িয়েছে দেশ: ডিএমপি কমিশনার

পরে টোল প্লাজার ১০টি লেনের সাতটি ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। তিন কিলোমিটারের যানজট কমে এসেছে একেরও নিচে। 

টোল প্লাজায় কর্মরত এক্সপ্রেসওয়ের কর্মীদের সব ধরনের সহায়তা করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


একাত্তর/এসি

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় একই গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক জন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে প্রাইভেট কার উল্টে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টায় শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর