পদ্মা সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা, নিহত এক

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৮:৩৩ পিএম

পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ মোট ২৫ জনকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে।  

শনিবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হক। তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহের একটি যাত্রীবাহী বাস জাজিরা টোল প্লাাজায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর তুলে দেয়। ওই মাইক্রোবাসটি সিরাজগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিল। এ সময় একজন যাত্রী নিহত হন। আহত হন বাস ও মাইক্রোবাসের অন্তত ২৫ জন যাত্রী। তাদের ঢাকায় নেওয়া হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

image


ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সড়ক দুর্ঘটনার বেশ কিছু ভিডিও দেখা গেছে। ভিডিও গুলোতো কালো রঙের একটি হাইয়েচকে ক্রেন ‍দিয়ে উদ্ধার ও একটি মরদেহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হেফাজতে নিতে দেখা গেছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড

পদ্মা সেতুর দক্ষিণ থানায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাখা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর