যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অভিযানে গিয়ে গুলিতে তিন পুলিশ নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে পারিবারিক নির্যাতনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গোলাগুলিতে নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন আরও চারজন। 

বৃহস্পতিবার (৩০ জুন) অ্যালেন নামক একটি ছোট শহরে এ ঘটনা ঘটলেও, শনিবার এ নিয়ে তথ্য প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। 

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট জানান, পারিবারিক নির্যাতনের অভিযোগে ল্যান্স স্টরজকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয় পুলিশ। এসময় তাদের ওপর গুলিবর্ষণ করা হলে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও চারজন। 

আরও পড়ুন: হিজবুল্লার ড্রোন ভূপাতিত করার দাবি ইসরাইলের

গোলাগুলিতে কে৯ ড্রাগো নামে পুলিশের এক কুকুরও মারা গেছে বলে জানিয়েছেন জন হান্ট। তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে যাওয়ার পর 'প্রকৃত নরকের' সম্মুখীন হন। 

প্রায় তিন ঘণ্টা ধরে গোলাগুলি চলার পর ল্যান্স স্টরজকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে হত্যা, হত্যার চেষ্টা ও সেবা দানকারী প্রাণীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর