রাজবাড়ীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:০৫ পিএম

রাজবাড়ী জেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৪ জুলাই) ভোর সোয়া তিনটার সময় সোহরাব মন্ডল পাড়া ও সকাল ৭টার দিকে শহরের বড়পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া এলাকার নজরুল মোল্লা ও একই এলাকার মো. মনির হোসেন, ঠাকুরগাঁ জেলার রুহিয়া থানার বটিনা এলাকার মো. জীবন আলী ও মো. হামিদুল ইসলাম।

সোমবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইনউদ্দিন চৌধুরী।

এ সময় রাজবাড়ীর ডিআইও ওয়ান মো. সাইদুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া এলাকায় সালাম মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি নজরুল ইসলাম ও মনির হোসেনকে ৭ হাজার ৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে অটো-পিকআপ সংঘর্ষে দুই যাত্রী নিহত

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় অভিযান চালায় থানা পুলিশের সদস্যরা। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁগামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ চারজনে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান জেলা পুলিশ কর্মকর্তারা।


একাত্তর/আরএ

এনএসআইতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর