এনএসআইতে নিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার এক

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম

এনএসআইতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার মো. আমিন হোসেন (১৯) নামের অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে স্থানীয় থানায় মামলার মাধ্যমে জেল হাজতে পাঠায়।

জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামে থাকেন, এনএসআই সদস্য পরিচয় দেন এবং অনলাইনে এনএসআইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আমিন হোসেন জানান, তিনি ফেসবুক আইডি থেকে এনএসআই নিয়োগের জন্য টাকা চেয়ে পোস্ট করেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেন।

জানা যায়, সাতক্ষীরার কলারোয়া থানাধীন পিছলাপোল গ্রামের এক ব্যক্তি মো. আমিন হোসেনের নামে প্রতারণার মামলা করেছেন। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একাত্তর/আরএ
বগুড়া সদরের বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ী আলী আজমের দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
নোয়াখালীর চাটখিল থেকে গত ৫ আগস্টে লুট হওয়া একটি টিআর মডেলের গ্যাস গান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর