মালিতে বিস্ফোরণে দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১:২৮ এএম

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শন্তিরক্ষা মিশনের অন্তত দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে গাও শহর ও তেশালিত গ্রামের মধ্যবর্তী সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই শান্তিরক্ষীদের বহনকারী সাঁজোয়া যান ভূমিতে পেতে রাখা একটি মাইনের ওপর উঠে গেলে বিস্ফোরণ ঘটে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

মালিতে নিযুক্ত শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ) জানিয়েছে, আহত দুই শান্তিরক্ষীর মৃত্যু হয় এবং আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইকের রেজিস্ট্রেশন নয়

এমআইএনইউএসএমএ'র অধীনে বর্তমানে দেশটিতে প্রায় ১২ হাজার শান্তিরক্ষী মোতায়েন আছে। 

সংস্থাটি বলছে, ২০১৩ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন আক্রমণে অন্তত ১৭৪ শান্তিরক্ষী নিহত ও ৪২০ জনেরও বেশি আহত হয়েছে।


একাত্তর/আরবিএস  

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর