জুয়ার টাকা জোগাড়ে মা-ছেলেকে গলাকেটে হত্যা

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৪:২৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার টাকা জোগার করতে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি সাদিকুর সাদিকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) দুপুরে ধানমন্ডির পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

সংস্থাটির দাবি, গত রোববার (৩ জুলাই) প্রধান আসামি জুয়ার টাকা সংগ্রহ করতে এবং স্বর্ণালঙ্কারের লোভে রাজিয়া সুলতানা ও তার শিশু সন্তান তালহাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে।

এর আগে গত শুক্রবার (৯ জুলাই) আসামিকে আড়াইহাজারের তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পিবিআই। আসামি সাদিকুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

আরও পড়ুন: পশু হাটের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মীকে গুলি

গত ৩ জুলাই দিনগত রাতে কোনো একসময় আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজিয়ার স্বামী আউয়াল বছর চার আগে মারা গেছেন বলে জানা যায়।


একাত্তর/এসি

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর