পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের ধীরগতি

আপডেট : ১১ জুলাই ২০২২, ০১:১৭ পিএম

ঈদুল আযহার পরের দিনে যানবাহনের চাপ বেড়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায়। 

সোমবার (১১ জুলাই) সকাল থেকে মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ দেখা যায়। একসাথে অধিক গাড়ির চাপের কারণে টোল প্লাজার আশেপাশে শ্রীনগর সমাষপুর পর্যন্ত প্রায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত গাড়ির ধীরগতি ও যানজট লক্ষ্য করা যায়। 

image


গাড়ির ধরন অনুযায়ী টোল আদায়ের লাইন নির্দিষ্ট করাতে অল্প কিছু সময় অপেক্ষা করে পাড়ি দিতে পারছে মহাসড়ক ও পদ্মা সেতু।

আরও পড়ুন: জুয়ার টাকা জোগাড়ে মা-ছেলেকে গলাকেটে হত্যা

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল হক জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে গোলচত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার যান চলাচলের ধীরগতি রয়েছে। সকালের দিকে যানবাহনের চাপ ছিল। তখন কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। এখন যানজট কমে আসছে।


একাত্তর/এসজে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কাজে যাওয়া ও ঢাকায় ফিরতি মানুষ। পুলিশে জানিয়েছে, হিন্দুদের মহা অষ্টমীর...
আসন্ন ঈদে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলমান ছয় লেনের উন্নয়নকাজ ধীরগতির হওয়ায় ইতোমধ্যে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর