বাংলাদেশে পুনরায় দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১০:২৯ এএম

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আবারো দূতাবাস চালুর বিষয়ে ভাবছে আর্জেন্টিনা।

সোমবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে ঢাকা সফররত আর্জেন্টাইন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার ব্যাপারে আন্তরিক আর্জেন্টিনা।

এফবিসিসিআই সভাপতি দু’দেশের মধ্যে বাণিজ্য উন্নয়নের জন্য বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদারের সুপারিশ করেন। এফবিসিসিআই ও আর্জেন্টিনার শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব করেন তিনি।

একই সঙ্গে দক্ষিণ আমেরিকার চারটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের বাণিজ্য বণ্টক মারকোসারের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়াকে বেগবান করার জন্য আর্জেন্টিনার সহায়তা কামনা করেন সভাপতি।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আর্জেন্টাইন উদ্যোক্তাদের বিনিয়োগেরও আহবান জানিয়ে তিনি আরো বলেন, মারকোসারভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক আমদানি করতে পারে।

ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ও মালদ্বীপে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত হুগো গ্যাবি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তিতে অনেক বেশি সময় লাগে। এক্ষেত্রে মারকোসারের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইয়ের পরামর্শ দেন তিনি।

image


আর্জেন্টিনার ভারত দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর বলেন, এশিয়া থেকে তার দেশ প্রচুর পরিমাণে টেক্সটাইল পণ্য আমদানি করে। বাংলাদেশও বস্ত্র ও প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য আর্জেন্টিনাকে সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করতে পারে।

আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে প্রেসিডেন্ট গোতাবায়া

আর্জেন্টিনা থেকে তুলা, গুড়া দুধ, রসুন আমদানির আহ্বান জানান দূতাবাসের এগ্রিকালচার অ্যাটাশে মারিয়ানো বেহেরান জানান, বাংলাদেশের কৃষিখাতের সক্ষমতা বাড়াতে কৃষিপ্রযুক্তি সরবরাহ করতে পারে আর্জেন্টিনা।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে বাংলাদেশে প্রথমবার ফ্যান জার্সি উন্মোচন করলো শীর্ষস্থানীয় বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর