পদ্মায় ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০১:৫৬ পিএম

ঢাকার দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে মৈনট ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনট ঘাটে ঘুরতে আসে। রাত সাড়ে আটটার দিকে ঘাটের তীরে অবস্থানরত ড্রেজার ভলগেটে উঠে মোবাইলে সেলফি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয় সানী। 

ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল রাতে উদ্ধার কার্যক্রম চালায়। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে রাতের অভিযান সমাপ্ত হয়।

পরে শুক্রবার সকালে আবার অভিযান শুরু হলে সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।  

জানা গেছে, নিহত সানী শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দি গ্রামের হারুন উর রশীদের ছেলে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হবে।


একাত্তর/জো 

মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর