সাহাপাড়ায় হামলার অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১২:৫১ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে সাহাপাড়ায় হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তালবাড়িয়া গ্রামের মো. সাঈদ শেখ (৫৫), দিঘলিয়া গ্রামের মো. রাসেল মৃধা (৩৮), লুটিয়া গ্রামের কবির গাজী (৪০), বাটিকাবাড়ী গ্রামের রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের মো. মাছুম বিল্লাহ (৩৪)। 

এর আগে বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনায় রোববার (১৭ জুলাই) দুপুরে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। 

এদিকে, ফেসবুকে কথিত অবমাননার পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার আকাশ সাহার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি নামের এক ব্যক্তি আকাশ সাহাকে আসামি করে গত ১৫ জুলাই রাতে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার’ অভিযোগে একটি মামলা করেন।

স্থানীয়রা জানান, এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দিঘলিয়ায় ১৫ জুলাই জুম্মার নামাজের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আকাশের গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে লোকজন।

বিকেলে উত্তেজনা আরো বাড়ে এবং সন্ধ্যায় ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে সাহাপাড়ার কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি শান্ত করতে অভিযুক্ত আকাশ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। হামলা, আগুন ও লুটপাটে জড়িতরা রেহাই পাবে না।

অন্যদিকে, নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


একাত্তর/এসজে

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর