এসি ও বাতি বন্ধ রেখে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:০৯ এএম

দিনের আলো ব্যবহার করে অনুষ্ঠিত হলো সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবস্থা বন্ধ রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ২৮তম বৈঠকে দেশের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসমূহের বিপরীতে গৃহীত বৈদেশিক ঋণ পরিশোধের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য কমিটিতে উপস্থাপন করা হয়।

বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের বিপরীতে ঋণ ও ঋণের সুদ পরিশোধকল্পে প্রবিধান রাখার পরামর্শ প্রদান করে কমিটি। বৈঠকে সরকারি স্থাপনাসমূহে জরুরী ভিত্তিতে এনার্জি অডিট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আজ

বৈঠকে বিগত ২৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এছাড়া ইতোমধ্যে সমাপ্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত যানবাহনসমূহ থেকে কয়েকটি প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরকে বরাদ্দ দেয়ার জন্য সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান, বিইপিআরসি’র চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

 

একাত্তর/আরবিএস  
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর