চেয়ারম্যানকে লাঞ্ছিতের প্রতিবাদে এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:৪০ এএম

কুমিল্লায় দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে লাঞ্ছিতের প্রতিবাদে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২০ জুলাই) সকালে দেবীদ্বার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজারে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মি‌ছিল ক‌রে প্রতিবাদ জানান  ।

প‌রে পথ প্রতিবাদ সভায় বক্তারা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনাটি তদন্ত করে কুমিল্লা-৪ আসনের এমপি’র বিচার দাবি করেন। 

আরও পড়ুন: এসি ও বাতি বন্ধ রেখে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয়। ওই সভায় ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল একই এলাকার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে শনিবার সন্ধ্যায় চেয়ারম্যানের সমর্থকরা সড়ক অবরোধ করে। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা, আহত হয় অন্তত আটজন। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 


একাত্তর/এসি


চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর