অস্ট্রেলিয়ায় আকাশে গোলাপি আভা, নেপথ্যে গাঁজা চাষ!

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৭:২৪ পিএম

অস্ট্রেলিয়ার ছোট্ট শহর মিলদুরা। বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সেখানকার আকাশ ভরে ছিল গোলাপি আলোর ছটায়। আলোর ছটা আকাশের এক দিক থেকে অন্য দিকে নড়ছিলও। 

হঠাৎ শহরের আকাশে এ রকম আলো দেখতে পেয়ে তো শহরবাসীরা অবাক। অনেকেই সেই অদ্ভুত ঘটনা ক্যামেরাবন্দি করেন। মেঘলা আকাশে এ রকম আলোর ছটা দেখে শহরবাসীর মধ্যে কৌতুহলের শেষ ছিল না। সকলেই ভাবতে থাকেন কী থেকে এল এই আলো। 

গোলাপি ছটায় ঢেকে যাওয়া আকাশের ছবি অনেকেই পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। 

এর পিছনে এলিয়েনের সংযোগ রয়েছে, এমন কথাও ভেসে এসেছিল নেটিজেনদের আলোচনায়। বিষয়টি নিয়ে যখন জলঘোলা বাড়ছিল তখনই জানা গেল এই আলোর ছটার উৎস। ওই শহরে থাকা একটি ওষুধ কোম্পানির টুইটার পোস্ট থেকে নিরসন হল সমস্ত জল্পনার।

অস্ট্রেলিয়ার মিলদুরা শহরে রয়েছে ওষুধ প্রস্তুককারক সংস্থার ফ্যাক্টরি। কান গ্রুপ নামের ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থার একটি গাঁজা চাষের ফার্ম রয়েছে মিলদুরায়। সেখানেই ওষুধ তৈরির জন্য গাঁজা চাষ করা হয়। 

গাঁজা গাছের বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণ আলোর দরকার হয়। বিশেষ কিছু তরঙ্গদৈর্ঘ্যের আলো গাঁজা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। সেজন্যই বাণিজ্যিকভাবে গাঁজা চাষের ফার্মে অনেক রকম আলো ব্যবহার করা হয়ে থাকে। 

সেরকমই আলো বুধবার সন্ধ্যায় আলোর পরীক্ষা চলছিল ওই গাঁজা ফার্মে। সেই আলোতেই ভরে উঠেছিল মিলবুরার আকাশ।

আলোর উৎস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলবুরাবাসীর কৌতুহল বাড়তেই কান গ্রুপ নিজেদের টুইটার হ্যান্ডলে লিখেছে, 'আমাদের নতুন চাষের জায়গায় আলোর পরীক্ষা করা হচ্ছিল। সেই আলো ছড়িয়ে পড়েছিল মিলবুরার আকাশ। আমরা নিশ্চিত করে বলতে পারি, এই আলো সূর্যরশ্মির ছটা বা বহির্জগতের আলো নয়।' 

উল্লেখ্য, কান গ্রুপ অস্ট্রেলিয়ার প্রথম ওষুধ উৎপাদন সংস্থা যারা মেডিক্যাল প্রয়োজনে অনুমতি ভিত্তিতে গাঁজার চাষ করে থাকে।


একাত্তর/এসজে

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর