বিশ্বে করোনা: ১০৭১ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ২১ হাজার

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১১:৪৭ এএম

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ২৭৫ জন। যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৭০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭১ জনের।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৫৭ লাখ ২ হাজার ৭৯। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৪ হাজার ৬০৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১৭ জনের এবং শনাক্ত হয়েছে ৫১ হাজার ৩২০ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩০ হাজার ৬০৯ জন এবং মৃত ১৯২ জন। ইতালিতে আক্রান্ত ২৩ হাজার ৬৯৯ জন এবং মৃত্যু ১০৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৭ হাজার ১২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। জাপানে মৃত ৩৩ জন এবং আক্রান্ত ১ লাখ ৭২ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩২ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ৫০৭ জন।

আরও পড়ুন: মাঙ্কিপক্স ঠেকাতে গুটিবসন্তের টিকা ব্যবহারে ইইউ'র অনুমোদন

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৪০ জন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০০ জন এবং মৃত্যু হয়েছে ৫১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায়...
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে, চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের বিকল্প হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উন্নত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর