রাশ্মিকার পর ক্যাটরিনার ‘ডিপফেক’ ছবি ভাইরাল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

রশ্মিকা মান্দানার একটি ‘ডিপফেক’ (শরীর আসল মুখ নকল) ভিডিও ছবি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই বলিউডের আরেক শীর্ষ নায়িকা ক্যাটরিনা কাইফের একই রকমের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল রয়েছে। ফলে ভুয়া বা নকল ছবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আরও সোচ্চার হয়েছে। 

মুক্তির অপেক্ষায় থাকা টাইগার-৩ ছবির একটি দৃশ্যে ক্যাটরিনা কাইফ অ্যাকশন দৃশ্য অভিনয় করেছেন গায়ে তোয়ালে জড়িয়ে। সেই ছবিকে প্রযুক্তির সহায়তায় বদলে দেয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তোয়ালের পরিবর্তে একটি ক্রপটপ ও ম্যাচিং বটম পরে আছেন। যা এআই প্রযুক্তির সহায়তার করা হয়েছে। 

মুলত টাইগার ৩-এর ট্রেলারে দেখা গেছে এই দৃশ্য। যেখানে ক্যাটরিনা কাইফকে তোয়ালে পড়ে অন্য এক নারীর সঙ্গে ফাইট করতে দেখা গেছে। ক্যাটরিনা সেই ছবি তার ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন। কিন্তু সেই ছবিটি এডিট করে ক্যাটরিনার পোশাকে পাল্টে ফেলার পাশাপাশি তার শরীরও এডিট করা হয়েছে। 

যার ফলে ছবিটি অশ্লীলভাবে উপস্থাপিত হয়েছে। যদিও কয়েক ঘন্টার মধ্যে সেই ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। তবে ছবিটির স্ক্রিনশট ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে অনলেইনে যা ক্যাটরিনা ভক্তদের বেশ খেপিয়ে তুলেছে। তারা তীব্র ভাষায় এই ডিপফেক ছবির সমালোচনা করছেন। 

প্রথম ক্যাটরিনার ডিপফেক ছবি। দ্বিতীয় ছবিটি টাইগার-৩ থেকে নেয়া। এই দৃশ্যটিকেই এআই দিয়ে বদলে দিয়ে ভাইরাল করা হয়েছে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজে লাগিয়ে ভুয়া ছবি, ভিডিও ছড়িয়ে দেয়ার প্রবণতা ক্রমে বেড়েই চলেছে। ‘ডিপফেক’ মুলত এমন প্রযুক্তি যার সাহায্যে কারও ছবি বা ভিডিও এমনভাবে এডিট করে দেয়া হয় যাতে করে আপাতদৃষ্টিতে আসল-নকলের পার্থক্য বোঝা কঠিন হয়ে যায়। 

এই পরিস্থিতিতে ভারত সরকার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বার্তা পাঠিয়েছে। ‘ডিপফেক’ ভিডিও হলে কী কী শাস্তি হতে পারে, তা জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়। স্পষ্ট বলা আছে, কম্পিউটার রিসোর্স কাজে লাগিয়ে কেউ যোগাযোগের মাধ্যমকে ভুল ভাবে কাজে লাগানোর চেষ্টা করে, কিংবা কোনও ব্যক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে তিন বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

একাত্তর/এআর
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। এমনকি তাদের প্রেমের খবরও ছিল সবার অগোচরে, যার পর ২০২১ সালের ডিসেম্বরে...
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
চরম সমালোচনার মুখে ‘বাদশাহ’, ‘বলিউডের কিং’ ও ‘কিং খান’ হিসেবে পরিচিত শাহরুখ খান। তিনি ইডেনের গ্যালারিতে বসেই জনসম্মুখে ধূমপান করেছেন এবং সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।মালদ্বীপে ক্যাটের জন্মদিন উদযাপন সেরে দেশে ফিরতে না ফিরতেই ইনস্টাগ্রামে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর