ঈদের আগে বৃদ্ধি পাওয়া মরিচের দাম এখনো কমেনি

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:০৩ পিএম

ঈদের আগে হঠাৎ দাম বেড়ে যাওয়া কাঁচা মরিচ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ টাকা।

তবে সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে ডিম ও মুরগির। আর ১৫ টাকা দাম কমে ভোজ্য তেলের লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ১১০ থেকে ১২০ টাকা, করলা ৫০ থেকে ৭০ টাকা, চাল কুমড়া পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপের কেজি ৫০ টাকা, বটবটির কেজি ৮০ টাকা, ধুনধুলের কেজি ৬০ টাকা।

বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। আর রসুনের কেজি ৪০ থেকে ৪৫ টাকা, চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা, আদার কেজি ৮০ থেকে ১০০ টাকা।  

বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। প্যাকেট চিনি ৯০ টাকা। দেশি মুগুরের ডালের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা।

ইন্ডিয়ান মুশুরের ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। বাজারে ১৫ টাকা দাম কমে ভোজ্য তেলের লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকার।  

এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ১৯০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২০০ থেকে ১৯০ টাকা। খুচরা দোকানে ডিমের হালি ৪২ টাকা। ডজন বিক্রি ১২২ থেকে ১২৩ টাকায়।

বাজারে গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। বাজারে বয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

তবে, কিছুটা কমেছে ইলিশের দাম, সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত কমেছে।

আরও পড়ুন: দ্বিতীয় জানাজা শেষে অমিত হাবিবের মরদেহ নেয়া হবে ঝিনাইদহে

এছাড়া রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। শিং ও পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৬০ টাকা।

শৈল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকা। কৈ মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। ঈদের পর এসব মাছের দামে পরিবর্তন আসেনি।


একাত্তর/আরএ

রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর