বাজারে এখনও বন্যার ‘প্রভাব’

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। 

মাছের বাজারেও পড়েছে বন্যার প্রভাব, সরবরাহ কমে গেলো দুই সপ্তাহ ধরে বাড়ছে মাছের দাম। পাঙ্গাস, তেলাপিয়া ও রুইসহ সব মাছের দামই বেড়েছে।

রাজধানীর বাজারে প্রতি কেজি পাঙ্গাস ২০০ থেকে ২৫০ টাকায়, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ এবং রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা।

এদিকে নদী এবং সাগরে ইলিশ কম ধরা পড়ায় এ মাছের দামও ঊর্ধ্বমুখী। তবে রপ্তানি বন্ধ থাকায় বড় ইলিশের দাম কিছুটা কমেছে।

এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকায় এবং লেয়ার/কক বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ডিমে প্রতি ডজনে ১০ টাকা বেড়েছে। 

তবে শুক্রবার রাজধানীর সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। 

অন্যদিকে পাইকারি বাজারে চালের দাম কেজিতে ১ টাকা কমেছে। তবে খুচরায় কমেনি। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ১০ টাকা কমে পাইকারিতে পেঁয়াজের বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। 

আরবিএস
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর