মিরসরাইয়ে দুর্ঘটনা: আরও চার জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১২:০৪ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতালে ভর্তিরা হলেন- চট্টগ্রামের আকবর শাহ থানার শেরশাহ কলোনির মো. সোলাইমানের ছেলে তৌকিদ ইবনে শাওন (২০), হাটহাজারী থানার আমান বাজার খন্দকিয়া এলাকার মৃত পারভেজের ছেলে তছমির পাবেল (১৬), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৮), ছৈয়দুল আলমের ছেলে মো. সৈকত (১৮), আব্দুর রহিমের ছেলে তানভীর হাসান হৃদয় (১৮) এবং আবুল কাসেমের ছেলে মো. ইমন (১৯)। 

যাদের অবস্থা আশঙ্কাজনক তারা হলেন- তৌকিদ ইবনে শাওন (২০), তছমির পাবেল (১৬), মো. মাহিম (১৮) ও মো. সৈকত (১৮)। 

image


শুক্রবার (২৯ জুলাই) বিকেলে চমেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার নিবেদিতা ঘোষ জানান, ওই মাইক্রোবাসে ১৮ যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ১১ জন মারা যায়। আহত হয়েছেন আরও সাতজন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। একজন সুস্থ আছেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

উল্লেখ্য, শুক্রবার চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এদিন দুপুর সোয়া একটার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গুপ্তদের মাধ্যম ব্যবহার করে দেশে আবার স্বৈরাচার ফিরে আসার অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর