সেই রেল ক্রসিংয়ের গেটম্যান আটক, তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৭:৩১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় ওই ক্রসিংয়ের গেটম্যানকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো, নাজিম উদ্দিন।

পুলিশ জানায়, ওই গেটম্যানের নাম মো. নাজিম উদ্দিন। তাকে এই দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে ট্রেনের ধাক্কায় হতাহতের এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: মিরসরাইয়ে দুর্ঘটনা: আরও চার জনের অবস্থা আশঙ্কাজনক

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আব্দুল হামিদ, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমানডেন্ট রেজানুর রহমান ও রেলওয়ের বিভাগীয় মেডিকেল অফিসার আনোয়ার হোসেন।

আবুল কালাম চৌধুরী জানান, ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এদিন দুপুর সোয়া একটার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর