পাবনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, নারী আহত

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৮:০২ পিএম

পাবনার চাটমোহর উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) দুপুর তিনটার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ির ছাইকোলা বিলে পাট কাটার সময়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউনিয়নের কচুগাড়ি পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০) ও মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (৩৬)।

বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন পবাখালি গ্রামের সুরুজ প্রামাণিকের স্ত্রী লতা খাতুন (৩০)। এ সময় আটলংকা নতুনপাড়া গ্রামের আফতাব হোসেনের একটি গরু বজ্রপাতে মারা গেছে।

ফৈলজানা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু জানান, ঘটনার সময় দুই কৃষক কচুগাড়ির ছাইকোলা বিলের মধ্যে পাট কাটছিলেন। দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রচণ্ড শব্দে তাদের ওপর বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান।

আরও পড়ুন: মানিকগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দীর্ঘদিন পরে জেলাতে মুষলধারে বৃষ্টি হয়েছে একই সাথে জেলার বিভিন্নস্থানে বজ্রপাত হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর